আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

ডা. শফিকুর রহমান জীবনে মিথ্যা বলেননি, হারাম খাননি’: গোলাম পরওয়ার

Front line Bangladesh 21 Oct, 2026 • 07:06 PM
ছবির ক্যাপশন: ডা. শফিকুর রহমান জীবনে মিথ্যা বলেননি, হারাম খাননি’: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জীবনে কখনো মিথ্যা বলেননি, হারাম খাননি এবং কারও অধিকার নষ্ট করেননি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, চাঁদাবাজি, মস্তানি, খুনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ডা. শফিকুর রহমান অনমনীয় ও আপসহীন অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের অস্থিতিশীলতার জন্য ডা. শফিকুর রহমানকে দায়ী করার অর্থ হলো নিজেদের চাঁদাবাজি, দখলদারি, অপরাধ, মাদক-সন্ত্রাস ও দুর্নীতি আড়াল করার চেষ্টা করা। তাঁর দাবি, এসবের দায় দেশপ্রেমী বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে।

ট্যাগ
ডা. শফিকুর রহমান জীবনে মিথ্যা বলেননি হারাম খাননি’: গোলাম পরওয়ার
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Oct, 2026 • 07:06 PM
বিজ্ঞাপন (Compact)