আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

Front line Bangladesh 04 Oct, 2026 • 02:54 PM
ছবির ক্যাপশন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, বিমানবন্দরে প্রবাসীদের নানা ধরনের হয়রানি এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

ট্যাগ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 04 Oct, 2026 • 02:54 PM
বিজ্ঞাপন (Compact)