আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

Front line Bangladesh 20 Oct, 2026 • 12:00 PM
ছবির ক্যাপশন: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে আজ দুপুর ১২টায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা

সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনের খবর যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তবে সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়ে আলোচনা হবে, তা আমন্ত্রণপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

ট্যাগ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Oct, 2026 • 12:00 PM
বিজ্ঞাপন (Compact)