আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল

Front line Bangladesh 10 Oct, 2026 • 07:42 PM
ছবির ক্যাপশন: গণভোট অবৈধ হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল

গণভোট অবৈধ ঘোষণা করা হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাঁর দাবি, জাতীয় নির্বাচনে বিএনপি ৫০ শতাংশ ভোট পেলেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭০ শতাংশ। অথচ ক্ষমতায় আসার পর বিএনপি সরকার গণভোটকে অবৈধ বলছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আন্দোলনে নামতে ছয় মাস সময় নিয়েছি। কিন্তু বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করতে ছয় মিনিটও সময় নেয়নি। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসের পাতায় গাদ্দার হয়ে থাকবে।’

সমাবেশ থেকে সংবিধান সংস্কার পরিষদ গঠন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ বন্ধ এবং চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

মামুনুল হক বলেন, এসব দাবি পূরণ না হলে ধাপে ধাপে আন্দোলন আরও জোরদার করা হবে। সরকারের প্রতি দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দেন।

ট্যাগ
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে: মামুনুল
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Oct, 2026 • 07:42 PM
বিজ্ঞাপন (Compact)