আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক মান্নান

Front line Bangladesh 15 Aug, 2026 • 04:04 PM
ছবির ক্যাপশন: ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক মান্নান
নিজস্ব প্রতিবেদনঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ওয়ারী থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এই কমিটির অনুমোদন দেন। নবগঠিত এই কমিটিতে  এবং আব্দুল মান্নান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের দায়িত্ব প্রাপ্তরা হলেন:সিনিয়র সহ-সভাপতি: রাব্বি ইসলাম নাঈম সহ-সভাপতি: মোবারক হোসেন মুন্না সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আসাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান সিয়াম যুগ্ম সাধারণ সম্পাদক: আকাশ চৌধুরী ইমন সাংগঠনিক সম্পাদক: ফাইজান ইকবাল আশিক কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ওয়ারী থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবগঠিত এই আংশিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়ারী থানা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আমজাদ হোসেন মামুন বলেন,দলের দুঃসময়ের আন্দোলনে সংগ্রামে মাঠে ছিলাম বারবার কারাবরণ করেছি তবুও দলের জন্য একবিন্দু পিছু হাঁটিনি,দল সু-সময়ে আমাদের মূল্যায়ন করেছে তার জন‍্য আমাদের দলের শীর্ষনেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই ও আমার ওয়ারী থানাধীন সকল ছোট ভাই বড় ভাই ও নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারা ও আমার দুঃসময়ের পাশে ছিলেন ।আমি আমার জীবন দিয়ে হলেও দলের পাশে থাকবো দলের দুর্দিনের  নেতাকর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবো, সকলে আমার জন‍্য দোয়া করবেন।
ট্যাগ
ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ সাধারণ সম্পাদক মান্নান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Aug, 2026 • 04:04 PM
বিজ্ঞাপন (Compact)