আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

Front line Bangladesh 21 Oct, 2026 • 06:19 PM
ছবির ক্যাপশন: সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। পরিস্থিতির কারণে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট সূচি ব্যাহত হচ্ছে।

বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগো এয়ারের ২৮টি রয়েছে।

এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় যাত্রা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো যাত্রী। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাঁদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে যাঁদের জরুরি প্রয়োজনে সৌদি আরব যাওয়া বা সেখান থেকে দেশে ফেরার কথা ছিল, তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণে কাজ করছে বেবিচক।

ট্যাগ
সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ভোগান্তিতে ২০ হাজার যাত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Oct, 2026 • 06:19 PM
বিজ্ঞাপন (Compact)