আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সালমান এফ রহমান-আনিসুল হকের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৬ অক্টোবর

Front line Bangladesh 28 Sep, 2026 • 01:24 PM
ছবির ক্যাপশন: সালমান এফ রহমান-আনিসুল হকের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৬ অক্টোবর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন।

সোমবার ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন সময় চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়।

শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, নির্ধারিত সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে অক্টোবরের শেষের দিকে সাক্ষ্যগ্রহণের জন্য সময় প্রয়োজন। পরে আদালত ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে সোমবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন এসব অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। গত বছরের ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেন।

পরে চলতি বছরের ১২ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ১৩তম সাক্ষীর অসুস্থতার কারণে আজকের সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেল।

ট্যাগ
সালমান এফ রহমান-আনিসুল হকের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৬ অক্টোবর
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 28 Sep, 2026 • 01:24 PM
বিজ্ঞাপন (Compact)