আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 2:34
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

Front line Bangladesh 25 Oct, 2026 • 03:28 PM
ছবির ক্যাপশন: শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কোনো অপশক্তি বা পলাতক অপরাধীকে এ ধরনের পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরাও শুনছেন, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস শুরু থেকেই চলছে। তাঁর দাবি, এসব তৎপরতার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না কোনো অপশক্তিকে, কোনো পতিত শক্তিকে, কোনো ফ্যাসিস্টকে, কোনো পলাতক অপরাধীকে, কোনো গণহত্যাকারীকে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যার সঙ্গে জড়িত বলে তিনি উল্লেখ করেন, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

ট্যাগ
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 25 Oct, 2026 • 03:28 PM
বিজ্ঞাপন (Compact)