আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

মঙ্গলবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

Front line Bangladesh 19 Oct, 2026 • 10:37 AM
ছবির ক্যাপশন: মঙ্গলবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | ফ্রন্টলাইন বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর।

এরপর নগরের হোটেল র‌্যাডিসন ব্লুতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম জানান, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এ ছাড়া বিএনপির মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচিও রয়েছে।

সাংগঠনিক সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্ট অনুষ্ঠিত সভার তুলনায় এবার অংশগ্রহণকারীর সংখ্যা কম রাখা হবে।

এর আগে গত ৯ আগস্ট হোটেল র‌্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে একই হোটেলে আবারও দলীয় সভার আয়োজন করা হচ্ছে।


ট্যাগ
মঙ্গলবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী রয়েছে একাধিক কর্মসূচি
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Oct, 2026 • 10:37 AM
বিজ্ঞাপন (Compact)