আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

Front line Bangladesh 03 Aug, 2026 • 03:54 PM
ছবির ক্যাপশন: বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

বলিউডে পা রাখার পর প্রথম সিনেমা সফল হলেও ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কাঙ্ক্ষিত কাজের সুযোগ না পাওয়ায় একপর্যায়ে অভিনয় জগৎ ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই অনিশ্চয়তা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই তারকা।  ২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইয়ামি। সিনেমাটি ব্যবসাসফল হলেও ‘প্রথাগত নায়িকা’ হিসেবে স্থান না পাওয়ায় তার কাছে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে। ভালো কাজের সুযোগ না পেয়ে ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। তবে ‘উরি’ এবং এর পরপরই ‘বালা’ সিনেমার সাফল্য তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

সেই সময়ের অনুভূতি প্রকাশ করে ইয়ামি জানান, হিমাচল প্রদেশে তাদের নিজস্ব কৃষিজমি থাকায় সেখানে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। বাবা-মাও তার সেই সিদ্ধান্তকে সমর্থন জানান। তবে মানসিকভাবে অভিনয় ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ার পরপরই পর পর দুটি ব্যবসাসফল প্রজেক্টে কাজের সুযোগ পান তিনি, যা তার জীবনের গতিপথ বদলে দেয়।

ট্যাগ
বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 03 Aug, 2026 • 03:54 PM
বিজ্ঞাপন (Compact)