আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Front line Bangladesh 22 Oct, 2026 • 11:26 AM
ছবির ক্যাপশন: খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনা প্রতিনিধি

মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি দাকোপে পৌঁছান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। এরপর নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

পরে বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এ সফরে মোংলা বন্দরের সম্প্রসারণ কার্যক্রম এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে সফরসূচি থেকে জানা গেছে।

ট্যাগ
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 11:26 AM
বিজ্ঞাপন (Compact)