আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

কবে প্রকাশ হবে এইচএসসির ফল জানা গেল নির্ধারিত তারিখ

Front line Bangladesh 25 Oct, 2026 • 11:45 AM
ছবির ক্যাপশন: কবে প্রকাশ হবে এইচএসসির ফল জানা গেল নির্ধারিত তারিখ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী সোমবার (২৬ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

ফল প্রকাশের নির্ধারিত তারিখ ঘোষণার পর এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

ট্যাগ
কবে প্রকাশ হবে এইচএসসির ফল জানা গেল নির্ধারিত তারিখ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 25 Oct, 2026 • 11:45 AM
বিজ্ঞাপন (Compact)