আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 3:37
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম, ভরি কত

Front line Bangladesh 07 Aug, 2026 • 07:56 PM
ছবির ক্যাপশন: এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম, ভরি কত

এক দিনের ব্যবধানে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দাম শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বাজুস ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা দাম বাড়িয়েছিল। তবে সেই বৃদ্ধির মাত্র এক দিন পরই দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হলো।

ট্যাগ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম ভরি কত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Aug, 2026 • 07:56 PM
বিজ্ঞাপন (Compact)