আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল ফেরানোর আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর

Front line Bangladesh 10 Aug, 2026 • 07:27 PM
ছবির ক্যাপশন: হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল ফেরানোর আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।

ফোনালাপে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে দুই নেতা আলোচনা করেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি জানান, ওমানের সুলতান প্রণালিটি ব্যবহারকারী দেশগুলোর মতামত নিয়ে পরামর্শ করার কথা জানিয়েছেন এবং তাদের মতামতকে সম্মান করার আশ্বাস দিয়েছেন।

বর্তমানে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক রাখা নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে।

ওমানের সংবাদমাধ্যম মাসকাট ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন। এ সময় সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ওমানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী।

পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে জাপান ও ওমানের সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন দুই নেতা।

নৌ চলাচল নিয়ে অনিশ্চয়তা

এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাও অচলাবস্থায় থাকায় গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক চলাচল কবে নাগাদ ফিরবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রণালিটির পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

ট্যাগ
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল ফেরানোর আহ্বান জাপানের প্রধানমন্ত্রীর
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Aug, 2026 • 07:27 PM
বিজ্ঞাপন (Compact)