আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল ইরান

Front line Bangladesh 12 Oct, 2026 • 07:26 PM
ছবির ক্যাপশন: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল ইরান

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরুর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত ছিল। সোমবার (১২ অক্টোবর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিবিএস নিউজের।

বাঘায়ি বলেন, এ অঞ্চলে বর্তমানে যেসব পরিস্থিতি দেখা যাচ্ছে, তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড দায়ী। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ফলে যে অর্থনৈতিক প্রভাব তৈরি হয়েছে, সেটিও এসব কর্মকাণ্ডের পরিণতি বলে মন্তব্য করেন তিনি।

ইরানের এই মুখপাত্র বলেন, যেসব সরকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তাদের উচিত সংকট সৃষ্টির জন্য দায়ী পক্ষের কাছে জবাবদিহি চাওয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে চাপ প্রয়োগের সব সুযোগ কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। উভয় পক্ষই প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থানের পক্ষে দাবি করছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ও আঞ্চলিক অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি জোর দিয়ে বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই যুদ্ধ প্রয়োজন।

সূত্র: সিবিএস নিউজ

ট্যাগ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল ইরান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 12 Oct, 2026 • 07:26 PM
বিজ্ঞাপন (Compact)