আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:54
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ

Front line Bangladesh 15 Aug, 2026 • 01:41 PM
ছবির ক্যাপশন: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের সঙ্গে উত্তেজনা ও সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী জাহাজের চলাচল শূন্যের কোঠায় নেমে এসেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের ওপর নৌ-অবরোধ অনির্দিষ্টকাল অব্যাহত রাখতে সক্ষম এবং অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে শুক্রবার (১৪ আগস্ট) শিপ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপ্লারের তথ্যানুযায়ী, প্রণালিটি দিয়ে মাত্র দুটি জাহাজ যাতায়াত করেছে—একটি শস্যবাহী জাহাজ ইরানি জলসীমায় প্রবেশ করেছে এবং অন্যটি খালি ড্রাই বাল্ক ক্যারিয়ার বিপরীত দিকে যাচ্ছিল। একটি খালি এলপিজি ট্যাংকারও প্রণালি দিয়ে উপসাগরের দিকে যাচ্ছিল। তবে কোনো জাহাজেই তেল ছিল না এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাত্র ৯টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছিল, যা বুধবারের ৫টি থেকে বেশি হলেও আগস্টের গড় ১২টি জাহাজের তুলনায় কম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই পথ ব্যবহার করত হরমুজে যাতায়াত কমে আসার পেছনে প্রধান কারণ দুটি সংযুক্ত আরব আমিরাতের জাহাজে হামলা। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) দুটি জাহাজ বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়। সংযুক্ত আরব আমিরাত এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি । ইরান পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে তাদের অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টাকারী জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে ।

ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেল ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না । অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালির ওপর 'পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে, যা ইরান অস্বীকার করেছে ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, নৌবাহিনী জাহাজ ঘোরানোর মাধ্যমে এই অবরোধ অনির্দিষ্টকাল ধরে রাখতে সক্ষম । ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আরও বলেন, আগামী সপ্তাহে ইরানের ওপর অভূতপূর্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে । ইরান বলেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটককৃত সম্পদ মুক্ত না করা পর্যন্ত তারা প্রণালি পুনরায় খুলে দেবে না ।

হরমুজ প্রণালি বিশ্বের তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বহন করে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা ।

ট্যাগ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 15 Aug, 2026 • 01:41 PM
বিজ্ঞাপন (Compact)