আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 6:00
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন, প্রকাশ্যে এলো নতুন ভিডিও

Front line Bangladesh 09 Aug, 2026 • 06:51 PM
ছবির ক্যাপশন: মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন, প্রকাশ্যে এলো নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।

প্রকাশিত ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহর। তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মোজতবা খামেনি। বৈঠকে ইরানের চলমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


ট্যাগ
#মোজতবা_খামেনি #ইরান #Iran #MojtabaKhamenei #MiddleEast #ইরান_সংকট #বিশ্বসংবাদ #BreakingNews #FrontLineBangladesh
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 09 Aug, 2026 • 06:51 PM
বিজ্ঞাপন (Compact)