আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:49
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

নানটাকেট উপকূলে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত

Front line Bangladesh 04 Oct, 2026 • 07:33 PM
ছবির ক্যাপশন: নানটাকেট উপকূলে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নানটাকেট দ্বীপের উপকূলে নিখোঁজ একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে মার্কিন কোস্ট গার্ড। বিমানটিতে থাকা ছয়জনের সন্ধানে রাতভর এবং রোববার (৪ অক্টোবর) উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) ভোরে বারমুডা থেকে বোস্টনগামী একটি গালফস্ট্রিম জেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি কোস্ট গার্ডকে জানায় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। কয়েক ঘণ্টা পর নানটাকেটের উপকূলীয় এলাকায় নিখোঁজ বিমানটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়।

বিমানটি কানাডায় নিবন্ধিত ছিল। এতে চারজন ক্রু ও দুই যাত্রী ছিলেন। বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি।

কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন জানিয়েছেন, বিমানে থাকা চারজনই কানাডার নাগরিক। অপর দুইজন বারমুডার নাগরিক বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, কানাডার অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন বিমানটি স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বারমুডা ছাড়ে। উড্ডয়নের পর বেশির ভাগ সময় প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল এটি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৩ হাজার ফুট নিচে নেমে যায়।

বিমানটির শেষ মুহূর্তের যোগাযোগের একটি অডিও রেকর্ডিংও প্রকাশ পেয়েছে। এতে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে পাইলটকে জিজ্ঞেস করতে শোনা যায়, তিনি ‘দৃষ্টিসীমা ছাড়া’ অবতরণের চেষ্টা করছেন কি না। পাইলটের বক্তব্য রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যায়নি। পরে কন্ট্রোলার নিশ্চিত করেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে পাইলট জরুরি পরিস্থিতির ঘোষণা দিয়েছিলেন।

বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট জানিয়েছেন, নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। ছয়জনকেই নিরাপদে খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

অন্টারিওভিত্তিক ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্স মূলত মেডিকেল ইভাকুয়েশন ও জরুরি চিকিৎসা পরিবহন সেবা দিয়ে থাকে। দুর্ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদন

ট্যাগ
নানটাকেট উপকূলে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ শনাক্ত
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 04 Oct, 2026 • 07:33 PM
বিজ্ঞাপন (Compact)