আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

দিল্লি বিমানবন্দরে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক

Front line Bangladesh 10 Oct, 2026 • 12:12 PM
ছবির ক্যাপশন: দিল্লি বিমানবন্দরে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিজেপির বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে আসেন অভিজিৎ দীপক। সকাল ১০টা ১৯ মিনিটের দিকে তার বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপরই পুলিশ সেখানে পৌঁছে তাকে আটক করে।

এর আগে, দিল্লিতে সিজেপির বিক্ষোভে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার ঘোষণা দেওয়ার পর জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পুলিশের নির্দেশ না মানার অভিযোগে শনিবার সকালে গুরুগ্রাম ও দিল্লি পুলিশের যৌথ দল ধ্রুব রাঠিকে তার বাসভবন থেকে আটক করে। তবে তাদের আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগ
দিল্লি বিমানবন্দরে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Oct, 2026 • 12:12 PM
বিজ্ঞাপন (Compact)