আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

দিল্লিতে তরুণ আন্দোলনকারীদের পাশে রাহুল গান্ধী,

Front line Bangladesh 10 Oct, 2026 • 07:11 PM
ছবির ক্যাপশন: দিল্লিতে তরুণ আন্দোলনকারীদের পাশে রাহুল গান্ধী,

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে তরুণ আন্দোলনকারীদের জড়ো হওয়ার কথা থাকলেও সেখানে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়া এবং ব্যাপক পুলিশ মোতায়েনের অভিযোগ উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা যেন নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারেন, সে জন্য বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি লোহার ব্যারিকেডসহ বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়। আন্দোলনকারীদের গণহারে গ্রেপ্তারের অভিযোগও উঠেছে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, “সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণকে গ্রেপ্তার করুন, আমাদের সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং আমরা পিছিয়ে যাব না।”

আরেকটি বার্তায় রাহুল বলেন, প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যে তাঁদের হাতে এসেছে। তাঁরা ভারতের সংবিধান ও নাগরিকদের বাক্‌স্বাধীনতা রক্ষা করবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গত ১৫-১৬ বছরে ভারতে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি ঠেকানোর প্রত্যয় ব্যক্ত করেন কংগ্রেস নেতা।

আন্দোলনরত তরুণদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”

ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ আন্দোলনে ককরোচ জনতা পার্টি (সিজেপি) যুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

ট্যাগ
দিল্লিতে তরুণ আন্দোলনকারীদের পাশে রাহুল গান্ধী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Oct, 2026 • 07:11 PM
বিজ্ঞাপন (Compact)