আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:51
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ডিভি লটারি ২০২৭: ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরুর নির্দেশ, বাংলাদেশিরা কি পারবেন আবেদন

Front line Bangladesh 21 Oct, 2026 • 06:27 PM
ছবির ক্যাপশন: ডিভি লটারি ২০২৭: ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরুর নির্দেশ, বাংলাদেশিরা কি পারবেন আবেদন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে এবং ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে।

এ খবর প্রকাশের পর বাংলাদেশেও ডিভি লটারি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন, কীভাবে আবেদন করতে হবে এবং বাংলাদেশিরা এবার অংশ নিতে পারবেন কি না। তবে বাংলাদেশের যোগ্যতার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত আবেদন করা যাবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তাই আগ্রহীদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে বাংলাদেশ ডাইভারসিটি ভিসা কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য নয়। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়ায় বাংলাদেশ যোগ্যতার তালিকা থেকে বাদ পড়ে। ডিভি কর্মসূচি মূলত এমন দেশগুলোর নাগরিকদের জন্য, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম।

ডিভি লটারি সাধারণভাবে ‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত। এ কর্মসূচির আওতায় যোগ্য দেশগুলোর নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। নির্বাচিত আবেদনকারীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার মতো এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব বা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় না। তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। আবেদনকারীদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণ, কাগজপত্র জমা এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু থাকতে পারে। তবে নিবন্ধন শুরুর তারিখ, আবেদনের সময়সীমা, যোগ্য দেশের তালিকা এবং আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

সূত্র: ফোর্বসের প্রতিবেদন

ট্যাগ
ডিভি লটারি ২০২৭: ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরুর নির্দেশ বাংলাদেশিরা কি পারবেন আবেদন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Oct, 2026 • 06:27 PM
বিজ্ঞাপন (Compact)