আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রোববার (১১ অক্টোবর) তামিলনাড়ুর তথ্য ও জনসংযোগ বিভাগের (টিএনডিআইপিআর) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
চেন্নাই সফরে প্রধানমন্ত্রী মোদির একাধিক কর্মসূচি রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। পরে একই পথে ফিরে আসার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া শহরের জালাকান্তেশ্বর মন্দিরে পূজা দেবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর তিনি আইআইটি মাদ্রাজের ব্রেন সেন্টার পরিদর্শন করবেন।
সফরকালে ১৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও হস্তান্তর করবেন মোদি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।
এ ছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
তথ্যসূত্র: এএনআই