আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:59
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল বোগোতা

Front line Bangladesh 10 Aug, 2026 • 07:43 PM
ছবির ক্যাপশন: কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল বোগোতা

ফ্রন্টলাইন বাংলাদেশ ডেস্ক:

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী কম্পনে রাজধানী বোগোতাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কেন্দ্র ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন দেশটির বিভিন্ন শহরে অনুভূত হয়েছে। রাজধানী বোগোতায় কম্পন তুলনামূলকভাবে জোরালো ছিল। এ সময় বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ভবন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যান।

বোগোতার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু ভবনে ফাটল দেখা গেছে।

ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

সূত্র: সিএনএন, ইউএসজিএস

ট্যাগ
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল বোগোতা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 10 Aug, 2026 • 07:43 PM
বিজ্ঞাপন (Compact)