আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইউক্রেনকে সামরিক সরঞ্জাম কিনতে ১৩৮ কোটি ডলার দিল ইইউ

Front line Bangladesh 07 Oct, 2026 • 06:54 PM
ছবির ক্যাপশন: ইউক্রেনকে সামরিক সরঞ্জাম কিনতে ১৩৮ কোটি ডলার দিল ইইউ

ইউক্রেনকে সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি মার্কিন ডলার দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (৭ অক্টোবর) ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইইউর ৯ হাজার কোটি ইউরোর ‘ইউক্রেন সাপোর্ট লোন’ কর্মসূচির প্রতিরক্ষা খাত থেকে এই অর্থ দেওয়া হয়েছে। ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর তৈরি ড্রোন, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত সরঞ্জাম, ড্রোনের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র কিনতে অর্থটি ব্যয় করা হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন বলেন, রাশিয়া ইউক্রেনের মানুষের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তুলতে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে।

ইইউর এই ঋণ কর্মসূচিতে ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ৬ হাজার কোটি ইউরো এবং বাজেট সহায়তা হিসেবে ৩ হাজার কোটি ইউরো বরাদ্দ রয়েছে।

শুধু ২০২৬ সালেই ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বাড়াতে ২ হাজার ৮৩০ কোটি ইউরো দেওয়ার পরিকল্পনা করেছে ইইউ। আগামী কয়েক সপ্তাহে প্রতিরক্ষা খাতে আরও অর্থ ছাড় করা হবে বলেও জানিয়েছে ইউরোপীয় কমিশন।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ইইউ ও এর সদস্য দেশগুলো দেশটিকে মোট ২২ হাজার ৮৭০ কোটি ইউরোর সহায়তা দিয়েছে। এর মধ্যে স্থবির করে রাখা রুশ সম্পদ থেকে অর্জিত অর্থের ৩৮০ কোটি ইউরোও রয়েছে।

এদিকে ২০২৬ সালের বাকি সময়ে ইউক্রেনের আরও ৩ হাজার ২৫০ কোটি ইউরোর আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ইইউ।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ
ইউক্রেনকে সামরিক সরঞ্জাম কিনতে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 07 Oct, 2026 • 06:54 PM
বিজ্ঞাপন (Compact)