আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:58
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

‘ভান করছি যে আমার জীবন ঠিকঠাক আছে’, নুসরাত ফারিয়ার পোস্টে রহস্য

Front line Bangladesh 11 Aug, 2026 • 04:30 PM
ছবির ক্যাপশন: ‘ভান করছি যে আমার জীবন ঠিকঠাক আছে’, নুসরাত ফারিয়ার পোস্টে রহস্য

ফ্রন্টলাইন বাংলাদেশ বিনোদন ডেস্ক:

ঢাকাই শোবিজের পরিচিত মুখ নুসরাত ফারিয়া। অভিনয়, গান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে ভক্তদের আগ্রহের কেন্দ্রে এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে ফারিয়াকে সাদা পোশাকে দেখা গেছে। খোলা চুল, হালকা সাজ এবং হাতে একটি বই নিয়ে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। কখনো বিছানার পাশে বসে, আবার কখনো বই হাতে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোতে ফারিয়ার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি তার লেখা ক্যাপশনও তৈরি করেছে কৌতূহল। তিনি লিখেছেন, ‘অধ্যায় এক: ভান করছি যে আমার জীবন ঠিকঠাক আছে।’

এই ছোট্ট বাক্যটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ক্যাপশনটি কি নিছক মজার ছলে লেখা, নাকি এর পেছনে রয়েছে কোনো ব্যক্তিগত অনুভূতি—তা অবশ্য স্পষ্ট করেননি ফারিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। কেউ প্রশংসা করেছেন তার লুকের, আবার কেউ ক্যাপশনের অর্থ নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

নুসরাত ফারিয়া দীর্ঘদিন ধরেই দেশের বিনোদন অঙ্গনে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। দেশীয় সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন এই তারকা।

তবে এবারের পোস্টে কোনো নতুন কাজের ঘোষণা দেননি ফারিয়া। ফলে ‘অধ্যায় এক’ কথাটির মাধ্যমে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, সেটিই এখন ভক্তদের আগ্রহের বিষয়। হয়তো এটি কোনো নতুন কাজের ইঙ্গিত, আবার নিছকই ব্যক্তিগত অনুভূতির প্রকাশ—উত্তর মিলবে সময়ের সঙ্গে।

ট্যাগ
‘ভান করছি যে আমার জীবন ঠিকঠাক আছে’ নুসরাত ফারিয়ার পোস্টে রহস্য
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 11 Aug, 2026 • 04:30 PM
বিজ্ঞাপন (Compact)