আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:56
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা খান

Front line Bangladesh 13 Sep, 2026 • 05:11 PM
ছবির ক্যাপশন: ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা খান

ফ্রন্টলাইন বাংলাদেশ | বিনোদন ডেস্ক

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। ৪১ বছর বয়সে জীবনের নতুন এই অধ্যায়ের সুখবর নিজেই ভক্তদের জানিয়েছেন তিনি।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন মাহিরা। ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউনে এক হাতে বেবি বাম্প ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

ছবির সঙ্গে মাহিরা লেখেন, ‘মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।’

অভিনেত্রীর এমন ঘোষণার পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যম। এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরও মাহিরার জন্য ছিল বিশেষ। উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি।

মাহিরার এটি দ্বিতীয় সন্তান। ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে এটি তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন এই অভিনেত্রী। এর আগে আলি আসকারির সঙ্গে তার সংসারে ১৭ বছর বয়সী ছেলে আজলানের জন্ম হয়।

দীর্ঘ অভিনয়জীবনে পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মাহিরা খান। ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

টেলিভিশনেও ‘শেহর-ই-জাত’ ও **‘সাদকায়ে তোমারে’**সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মাহিরা। এবার অভিনয়জগতের পাশাপাশি ব্যক্তিজীবনের নতুন এই সুখবরও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।

ট্যাগ
৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা খান
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 05:11 PM
বিজ্ঞাপন (Compact)