ফ্রন্টলাইন বাংলাদেশ | বিনোদন ডেস্ক
সমুদ্রের তীরে শাড়িতে মায়াবী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
জলপাই, কালো ও হালকা নীলের সংমিশ্রণে শাড়ি এবং ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে দেখা গেছে দীঘিকে। খোলা চুলে সামুদ্রিক বাতাসের আবেশ, সঙ্গে সোনালি আলোর ছটা—সব মিলিয়ে ছবিগুলোতে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে।
কখনো দুই হাত মেলে, কখনো কোমর কিংবা বুকে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে মাত্র দুটি শব্দ লিখেছেন—‘ব্লেসড মেস’। যার ভাবার্থ দাঁড়ায়, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে একদিকে প্রশান্তি, অন্যদিকে অনুভূতির এক ধরনের এলোমেলো আবেশ।
ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে কক্সবাজারে গিয়েছিলেন দীঘি।
শাড়িতে দীঘির ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। পোস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই রিঅ্যাকশনের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। মন্তব্যের ঘরেও অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে।
অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীঘি। দীর্ঘদিন ধরে বড় পর্দায় তার নতুন কাজের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।