আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ভাষা নিয়ে সমালোচনার জবাব দিলেন রাশমিকা

Front line Bangladesh 20 Sep, 2026 • 02:06 PM
ছবির ক্যাপশন: ভাষা নিয়ে সমালোচনার জবাব দিলেন রাশমিকা

দক্ষিণী সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু করলেও এখন ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সমানভাবে জনপ্রিয় রাশমিকা মান্দানা। তামিল, তেলুগু, কন্নড় কিংবা হিন্দি—এক ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে প্রায়ই তার কথা বলার ধরন, উচ্চারণ ও ভাষাজ্ঞান নিয়ে সমালোচনা হয়। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আঞ্চলিক পরিচয় ও ভাষার বৈচিত্র্য নিয়ে কথা বলেন রাশমিকা।

অভিনেত্রী জানান, তিনি কোডাভা সম্প্রদায়ের মানুষ এবং তাদের ভাষা ‘কোডাভা তাক্ক’। তবে এই ভাষার নিজস্ব কোনো চলচ্চিত্রশিল্প না থাকায় ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ভাষায় কাজ করতে হয়েছে তাকে।

রাশমিকার ভাষায়, ভাষাকে কখনোই তিনি নিজের জন্য বাধা হিসেবে দেখেননি। বরং প্রতিটি ভাষাকেই নিজের করে নেওয়ার চেষ্টা করেছেন। ভক্তদের পরামর্শেই তেলুগু সিনেমায় কাজের সুযোগ তৈরি হয়েছিল এবং পরবর্তী সময়ে একইভাবে হিন্দি সিনেমাতেও পা রাখেন বলে জানান তিনি।

নিজের উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে নিয়মিত সমালোচনার প্রসঙ্গে রাশমিকা বলেন, এসব মন্তব্য শুনতে শুনতে এখন তিনি অভ্যস্ত। তার মতে, তিনি সবকিছু সম্পর্কে কিছুটা জানেন, কিন্তু কোনো একটি বিষয়ে নিজেকে পুরোপুরি বিশেষজ্ঞ মনে করেন না।

ভিন্ন ভাষার দর্শকদের প্রতি সম্মান দেখাতেই তিনি বিভিন্ন ভাষায় কথা বলার ও কাজ করার চেষ্টা করেন বলেও জানান এই অভিনেত্রী।

এদিকে ভাষা ও উচ্চারণ নিয়ে আলোচনা চললেও কাজের ব্যস্ততা কমছে না রাশমিকার। সামনে তাকে দেখা যাবে ‘রণবালী’ সিনেমায়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন বিজয় দেবরাকোন্ডা। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

ট্যাগ
ভাষা নিয়ে সমালোচনার জবাব দিলেন রাশমিকা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 20 Sep, 2026 • 02:06 PM
বিজ্ঞাপন (Compact)