আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

বোকা আমি নাকি বোকা এ মন: তমা মির্জা

Front line Bangladesh 24 Sep, 2026 • 12:41 PM
ছবির ক্যাপশন: বোকা আমি নাকি বোকা এ মন: তমা মির্জা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। একের পর এক সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে সফল কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়ে চমকও দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও আবেগঘন ক্যাপশন দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তমা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে কালো রঙের ওপর বর্ণিল ফুলের নকশা করা পোশাকে বেশ স্নিগ্ধ ও প্রাণবন্ত দেখা গেছে অভিনেত্রীকে। কপালে ছোট কালো টিপ, কানে মানানসই দুল আর ঠোঁটে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি।

খোলা চুলে বারান্দায় চেয়ারে বসে সামনে কফির কাপ রেখে ক্যামেরার দিকে তাকিয়ে খোশমেজাজে পোজ দিয়েছেন তমা। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে।

তবে ছবির চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে তমার ক্যাপশন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

পোস্টটি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তমার আবেগঘন কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেক অনুরাগীর মন্তব্য, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

তমার এই পোস্ট ঘিরে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ভালোবাসা ও আবেগ নিয়ে নানা আলোচনা।

ট্যাগ
বোকা আমি নাকি বোকা এ মন: তমা মির্জা
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 24 Sep, 2026 • 12:41 PM
বিজ্ঞাপন (Compact)