আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

বুকে শেহনাজের ট্যাটু, ভক্তকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী

Front line Bangladesh 13 Sep, 2026 • 12:20 PM
ছবির ক্যাপশন: বুকে শেহনাজের ট্যাটু, ভক্তকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী

ফ্রন্টলাইন বাংলাদেশ | বিনোদন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী ও মডেল শেহনাজ গিলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে এক অনুরাগী নিজের বুকে তার মুখাবয়বের ট্যাটু করিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি সামনে আসার পর বিস্ময় প্রকাশ করেছেন শেহনাজ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই ভক্ত শার্টের বোতাম খুলে শেহনাজকে তার বুকে আঁকা ট্যাটুটি দেখাচ্ছেন। বিষয়টি দেখে অবাক হয়ে পাঞ্জাবি ভাষায় শেহনাজ জানতে চান, কেন নিজেকে কষ্ট দিয়ে তিনি এমন ট্যাটু করিয়েছেন।

জবাবে ওই ব্যক্তি জানান, তিনি শেহনাজের একজন বড় ভক্ত। পরে শেহনাজ তাকে ধন্যবাদ জানান এবং করমর্দনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এক মন্তব্যে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি এর আগেও হাতে শেহনাজের নাম বা ছবি ট্যাটু করিয়েছিলেন। তখন নাকি শেহনাজ তাকে বুকে আর কোনো ট্যাটু না করার অনুরোধ করেছিলেন।

‘বিগ বস’খ্যাত পাঞ্জাবি তারকা শেহনাজ গিল ভক্তদের সঙ্গে খোলামেলা মিথস্ক্রিয়া এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকেন।

ট্যাগ
বুকে শেহনাজের ট্যাটু ভক্তকে ধন্যবাদ জানালেন অভিনেত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 13 Sep, 2026 • 12:20 PM
বিজ্ঞাপন (Compact)