বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কলকাতার সিনেমায়ও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ও দক্ষতার মাধ্যমে তিনি দুই বাংলার দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন।
বয়স বাড়লেও জয়া আহসানকে দেখে অনেকেরই মনে হয়, সময় যেন তার ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নীল পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর তার রূপ ও চিরতরুণ উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ছবিগুলোতে নীল রঙের পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন জয়া। তার চোখের চাহনি ও স্বাভাবিক অভিব্যক্তি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। সিনেমার জাঁকজমকের বাইরে প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করা জয়ার এই সহজ-স্বাভাবিক উপস্থিতিও প্রশংসা পেয়েছে।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’
এরপর থেকেই কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে লিখেছেন, ছোটবেলা থেকে তাকে যেমন দেখে আসছেন, এখনো নাকি তেমনই দেখাচ্ছে।
এক ভক্ত লিখেছেন, ‘আমি ছোটবেলা যেমন দেখছি, এখনো ঐরকম দেখি।’ আরেকজন মজা করে মন্তব্য করেছেন, ‘বিরহে কাতর হয়ে আছো, তাই বলে গরমে এই জামা পরে নিজেকে কষ্ট দেওয়ার মানে আছে?’ একই মন্তব্যে তিনি জয়ার প্রশংসাও করেছেন।
আরেক নেটিজেন লিখেছেন, ‘নীল রং দেখলে মনটা জানি কেমন হয়ে যায়। সুন্দর, অনেক সুন্দর।’ অন্য একজনের মন্তব্য, ‘উনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
আরেক ভক্ত লিখেছেন, নীল পোশাক জয়ার ওপর যেমন সুন্দর, তার চেয়েও সুন্দর তার ‘মুড’—পুরো উপস্থিতিটাই যেন তার নিজের মতো।
জয়ার নতুন ছবিগুলো ঘিরে এসব মন্তব্য থেকেই বোঝা যায়, অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্ব ও ফ্যাশন স্টাইলও এখনো অনুরাগীদের আগ্রহের বড় জায়গা দখল করে আছে।