আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 1 মিনিটে পড়ুন ARTICLE

দ্বিতীয়বার মা হলেন দীপিকা পাড়ুকোন

Front line Bangladesh 19 Sep, 2026 • 08:36 PM
ছবির ক্যাপশন: দ্বিতীয়বার মা হলেন দীপিকা পাড়ুকোন

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে কন্যাসন্তান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানান এই তারকা দম্পতি। শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবি শেয়ার করে তারা জানান, তাদের প্রথম কন্যা দুয়া এবার বড় বোন হয়েছে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্টের মাধ্যমে সন্তানের আগমনের কথা জানান তিনি। পরে একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং।

দুয়ার জন্মের পর বেশ কিছুদিন ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছিলেন এই তারকা দম্পতি। পরে ধীরে ধীরে মেয়েকে নিয়ে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা।

মাতৃত্বের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন দীপিকা। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এ ছাড়া অল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও দেখা যাওয়ার কথা রয়েছে এই অভিনেত্রীকে।

ট্যাগ
দ্বিতীয়বার মা হলেন দীপিকা পাড়ুকোন
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 19 Sep, 2026 • 08:36 PM
বিজ্ঞাপন (Compact)