আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

তোরা আমাকে ভালো হতে দিলি না’ : সালমান মুক্তাদির

Front line Bangladesh 29 Sep, 2026 • 06:58 PM
ছবির ক্যাপশন: তোরা আমাকে ভালো হতে দিলি না’ : সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না।’

সালমানের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। পোস্টটির মন্তব্যের ঘরে বিভিন্নজন বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি চুপ থাকলে হবে না, লড়াই করতে হবে। তোমার পাশে আমরা আছি।’

আরেকজন লিখেছেন, ‘আপনি ভালো না হলেই ভালো ভাই।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘ভালো হওয়ার দরকার নাই।’ আরেকজনের মন্তব্য, ‘মনে হচ্ছে কিছু একটা ঘটছে।’

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও।

ঘটনার পর লাইভ ভিডিওতে এসে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান। ভিডিওতে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম লুট ও ভাঙচুরের চিত্র দেখা যায়। সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাওয়ার পাশাপাশি রুমের জিনিসপত্রও তছনছ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ট্যাগ
তোরা আমাকে ভালো হতে দিলি না’ : সালমান মুক্তাদির
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 29 Sep, 2026 • 06:58 PM
বিজ্ঞাপন (Compact)