আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:48
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, এভারগ্রিন লুকেই আলোচনায় অভিনেত্রী

Front line Bangladesh 26 Sep, 2026 • 12:45 PM
ছবির ক্যাপশন: জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, এভারগ্রিন লুকেই আলোচনায় অভিনেত্রী

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিতই নিজের নানা মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

তবে বয়স যেন জয়ার রূপ-লাবণ্যের কাছে থমকে আছে। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়েও সব বয়সী দর্শকের কাছে তিনি সমান আকর্ষণীয়। সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করে আবারও সেই কথাই যেন মনে করিয়ে দিলেন জয়া।

ছবিগুলোতে স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। টেবিলের সামনে বসে থাকা জয়ার মুখে ছিল মিষ্টি এক হাসি। সেই হাসির বিশেষত্বও নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ক্যাপশনে জয়া লিখেছেন, ‘A smile I didn’t plan’—অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই চলে আসা একটি হাসি।

জয়ার এই কথার সঙ্গে একমত হয়ে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

তবে জয়ার স্বতঃস্ফূর্ত হাসির পাশাপাশি তার এভারগ্রিন লুকও নেটিজেনদের নজর কেড়েছে। ছবিগুলো প্রকাশের পর অনেকেই তার বয়স নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। কারও মন্তব্য, ‘চল্লিশের জয়া যেন ১৮-তে নেমে এসেছেন।’ আবার কেউ কেউ তাকে ‘তিন প্রজন্মের ক্রাশ’ বলেও অভিহিত করেছেন।

সব মিলিয়ে, অভিনয়ের পাশাপাশি জয়ার স্বাভাবিক সৌন্দর্য, হাসি ও অনবদ্য উপস্থিতি যে এখনো ভক্তদের মুগ্ধ করে চলেছে, নতুন ছবিগুলোর প্রতিক্রিয়াতেই যেন তার প্রমাণ মিলেছে।

ট্যাগ
জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা এভারগ্রিন লুকেই আলোচনায় অভিনেত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 26 Sep, 2026 • 12:45 PM
বিজ্ঞাপন (Compact)