আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

জীবনের ঝড় নিয়ে পূর্ণিমার বার্তা, কী বললেন অভিনেত্রী

Front line Bangladesh 16 Sep, 2026 • 12:07 PM
ছবির ক্যাপশন: জীবনের ঝড় নিয়ে পূর্ণিমার বার্তা, কী বললেন অভিনেত্রী

ঢাকাই সিনেমার পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। নিয়মিতই নিজের ছবি ও ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের শক্তি নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পূর্ণিমা।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই বার্তায় প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচকতা ধরে রাখার আহ্বান উঠে এসেছে। জীবনে নানা ধরনের কঠিন সময় এলেও নিজের ভেতরের আলো ও শক্তিকে যেন ম্লান হতে দেওয়া না হয়—এমনই ইঙ্গিত তার কথায়।

অভিনেত্রীর এই উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টের মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন লিখেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

চলচ্চিত্রে অভিষেক

পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের সময় তিনি ছিলেন ক্লাস নাইনের শিক্ষার্থী।

শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

ট্যাগ
জীবনের ঝড় নিয়ে পূর্ণিমার বার্তা কী বললেন অভিনেত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 16 Sep, 2026 • 12:07 PM
বিজ্ঞাপন (Compact)