আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:46
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাসের ভিন্নধর্মী ফটোশুট

Front line Bangladesh 21 Sep, 2026 • 06:46 PM
ছবির ক্যাপশন: গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাসের ভিন্নধর্মী ফটোশুট

ডেস্ক রিপোর্ট:

নিয়মিতই ফটোশুটে ভিন্ন ভিন্ন সাজে ধরা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে এবারের ফটোশুটে ছিল আলাদা আবহ। পোশাকের পাশাপাশি হাতে বই এবং লাইব্রেরির পরিবেশ নজর কেড়েছে ভক্তদের।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। ছবিতে চকচকে ধূসর-বাদামি রঙের স্টাইলিশ টু-পিস স্যুটে দেখা গেছে তাকে। তবে পোশাকের চেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা বইটি।

অপুর হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বইটি হাতে নিয়ে কখনো পাতায় চোখ বুলিয়েছেন, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

ছবিগুলো ধারণ করা হয়েছে একটি লাইব্রেরিতে। অপুর পেছনে সারি সারি সাজানো ছিল বিভিন্ন বই। ফলে পুরো ফটোশুটেই তৈরি হয়েছে বই ও সাহিত্যনির্ভর এক ভিন্ন আবহ।

পোস্টের ক্যাপশনেও বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’

অপুর এমন ব্যতিক্রমী ফটোশুটে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্তরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ শৈশবের সিনেমা দেখার স্মৃতি তুলে ধরেছেন। একজন অনুসারী মন্তব্য করেছেন, লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে আরও মানানসই লাগত।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সম্প্রতি নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং করেছেন তিনি। কামরুজ্জামান রোমানের পরিচালনায় সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে নেপালে।

সিনেমাটিতে অপুর সঙ্গে অভিনয় করছেন মরতুজা পলাশ। তবে বর্তমানে পলাশ কারাগারে থাকায় সিনেমাটির বাকি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে। এতে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

ট্যাগ
গীতাঞ্জলি’ হাতে অপু বিশ্বাসের ভিন্নধর্মী ফটোশুট
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Sep, 2026 • 06:46 PM
বিজ্ঞাপন (Compact)