আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 4:47
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

ইনস্টাগ্রামে শ্রীলীলার ঝড়, এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক

Front line Bangladesh 26 Sep, 2026 • 03:19 PM
ছবির ক্যাপশন: ইনস্টাগ্রামে শ্রীলীলার ঝড়, এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক

ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা যেন দিন দিনই বাড়ছে। ইনস্টাগ্রামে তার একটি পোস্টে পড়েছে ১ কোটি ১১ লাখের বেশি লাইক। একই পোস্টটি এখন পর্যন্ত ২৫ কোটি ৮০ লাখের বেশি ভিউ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টগুলোর তালিকায় শ্রীলীলার এই পোস্টটি জায়গা করে নিয়েছে। তার ফ্যাশনেবল সাজ, ঐতিহ্যবাহী পোশাক, ফটোশুট কিংবা ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত—প্রায় প্রতিটি পোস্টই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলীলার এমন জনপ্রিয়তার অন্যতম বৈশিষ্ট্য হলো, শুধু গ্ল্যামারাস ফটোশুট নয়, স্বাভাবিক ও ব্যক্তিগত মুহূর্তের ছবিও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ফলে পর্দার বাইরেও তার দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের সঙ্গে যুক্ত থাকছেন অনুরাগীরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি অভিনয় ক্যারিয়ারেও নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় একটি মিউজিক্যাল ড্রামার মাধ্যমে বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপ্টার ওয়ান’ সিনেমাতেও দেখা যাবে তাকে। হাতে রয়েছে আরও কয়েকটি নতুন কাজ।

সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও নিজের অবস্থান আরও শক্ত করছেন শ্রীলীলা।

সূত্র: সিয়াসাত

ট্যাগ
ইনস্টাগ্রামে শ্রীলীলার ঝড় এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 26 Sep, 2026 • 03:19 PM
বিজ্ঞাপন (Compact)