আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 5:57
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

আজ সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৫

Front line Bangladesh 17 Sep, 2026 • 07:37 PM
ছবির ক্যাপশন: আজ সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৫

নিজস্ব প্রতিবেদক

চ্যাপ্টার ১৪-তে রাফসান ‘ছোট ভাই’ ও সুনেরাহর (রাফ-সু) দুর্দান্ত উপস্থিতির পর ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের মনে তৈরি হওয়া তুমুল কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে আজ। দর্শকদের নানা জল্পনা-কল্পনার উত্তর দিতে আজ সন্ধ্যা ৭টায় দেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম Bongo-তে একযোগে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন ‘চ্যাপ্টার ১৫’।

আগের চ্যাপ্টারে ব্যাচেলরদের নানা পাগলামির মধ্যেই রাফসান ও সুনেরাহর এন্ট্রি গল্পে তৈরি করে নতুন মোড়। পর্বের শেষে দর্শকদের মনে ঘুরপাক খেতে থাকে একটাই প্রশ্ন—রাফ-সুর গল্প কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক?

‘রাফ-সুর অসম্পূর্ণ গল্প, নাকি নতুন কোনো গল্পের সূচনা?’—এই রহস্য ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা।

দর্শকদের এই আগ্রহকে আরও বাড়িয়ে দিতে এবং তাদের ভালোবাসার প্রতিদান হিসেবে বঙ্গ নিয়ে এসেছে বিশেষ আয়োজন। যারা চ্যাপ্টার ১৫ প্রি-বুক করেছেন, তাদের মধ্য থেকে ভাগ্যবান কয়েকজন পাবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর কাস্ট ও ক্রুদের সঙ্গে এক্সক্লুসিভ ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেওয়ার সুযোগ।

শুধু তাই নয়, নির্বাচিত দর্শকদের জন্য প্রিয় তারকাদের সঙ্গে বসে বিশেষ ডিনারে অংশ নেওয়ার সুযোগও থাকছে।

অবশেষে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। নির্মাতা কাজল আরেফিন অমি দর্শকদের আগ্রহ ধরে রেখে দ্রুতই হাজির করছেন গল্পের নতুন অধ্যায়। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৫।

ট্যাগ
আজ সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৫
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 17 Sep, 2026 • 07:37 PM
বিজ্ঞাপন (Compact)