আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 2:32
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

সমালোচনার জবাবে রাশমিকা, ‘আমি দক্ষিণ ভারতের মানুষ, টান থাকবেই’

Front line Bangladesh 22 Oct, 2026 • 11:37 AM
ছবির ক্যাপশন: সমালোচনার জবাবে রাশমিকা, ‘আমি দক্ষিণ ভারতের মানুষ, টান থাকবেই’

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি অভিনয়, ভাষা ও উচ্চারণ নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার এসব সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘অ্যানিম্যাল’ ও ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হন রাশমিকা। সেখানে সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

রাশমিকা বলেন, সিনেমায় কাজ শুরু করার পর থেকেই নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। তবে এসব কারণে নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাননি তিনি। বরং একটি ইন্ডাস্ট্রি বা ভাষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে এবং বিভিন্ন ভাষায় কথা বলতে চেয়েছেন।

নিজের অভিনয়জীবন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রাশমিকা বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের সিনেমায় কাজ করেছেন তিনি। ‘অ্যানিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো সম্পূর্ণ ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের সুযোগ একজন অভিনেত্রী হিসেবে তাকে তৃপ্তি দেয়। সব ধরনের চরিত্রে অভিনয় করাই ছিল তার লক্ষ্য।

রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়েছে। ‘থামা’, ‘ককটেল ২’ ও ‘সিকান্দার’-এর মতো সিনেমায় তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন দর্শকদের একাংশ।

এ বিষয়ে রাশমিকার বক্তব্য, তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকা স্বাভাবিক, কারণ তিনি দক্ষিণ ভারতের মানুষ। তার কথায়, এই টান নিয়ে তার কোনো সমস্যা নেই; বরং তার উচ্চারণে দক্ষিণ ভারতীয় প্রভাব না থাকার প্রত্যাশা করাটাই অযৌক্তিক।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত সিনেমা ‘রানাবালি’। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী, বক্স অফিসে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না।

ট্যাগ
সমালোচনার জবাবে রাশমিকা ‘আমি দক্ষিণ ভারতের মানুষ টান থাকবেই’
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 22 Oct, 2026 • 11:37 AM
বিজ্ঞাপন (Compact)