আজকের তারিখঃ 27 অক্টোবর, 2026 সময়ঃ 2:33
লগইন
9+
অনলাইন সংস্করণ 2 মিনিটে পড়ুন ARTICLE

চট্টগ্রামের আলোচিত ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি, কালো শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী

Front line Bangladesh 21 Oct, 2026 • 04:34 PM
ছবির ক্যাপশন: চট্টগ্রামের আলোচিত ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি, কালো শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী

দুর্গাপূজা এলেই মণ্ডপের সাজ নিয়ে আলাদা আলোচনা হয়। কোন মণ্ডপে কেমন সাজ হলো, প্রতিমা কেমন হলো, এ নিয়ে চর্চায় মেতে ওঠে মানুষ। এবার দেশে পূজা মণ্ডপ হিসেবে সবচেয়ে এগিয়ে চট্টগ্রামের উত্তর কাট্টলীর একটি মণ্ডপ।
সেখানকার তালুকদারবাড়ি বাণীমন্দিরে এবার তৈরি করা হয়েছিল বিশেষ থিমের মণ্ডপ। যেটার নাম দেওয়া হয় ‘রিপু রজনী’। চেনা ছকের বাইরে গিয়ে বানানো হয়েছে দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমা। পূজা শুরুর আগের দিন থেকেই মণ্ডপটি চলে আসে আলোচনার কেন্দ্রে। এর অসংখ্য ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।সেই আলোচিত মণ্ডপেই এবার হাজির হলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। গতকাল মহানবমীতে তিনি ‘রিপু রজনী’ দর্শন করেছেন। এ সময় পূজার পরনে ছিল কালো রঙের শাড়ি, যেটায় জরি ও সুতার নান্দনিক নকশা করা।

একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পূজা। কখনো তিনি ‘রিপু রজনী’তে প্রণাম করছেন, কখনো অন্য একটি মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করছেন। ছবির সঙ্গে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী।
পূজা লেখেন, ‘নবমী আমাদের মনে করিয়ে দেয়, দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা সহজ, কিন্তু নিজের চেতনায় প্রতিষ্ঠা করা কঠিন। যতদিন অন্যায়ের সামনে নীরবতা, নারীর অসম্মানে উদাসীনতা আর দুর্বলের কান্নায় নির্বিকারতা থাকবে, ততদিন দেবী আরাধনা পূর্ণতা পাবে না। সত্যিকারের পূজা তখনই, যখন অসুরবধ কেবল পৌরাণিক কাহিনি হয়ে থাকে না, বরং আমাদের বিবেকের প্রতিদিনের সংকল্প হয়ে ওঠে।’পূজা নবমীর শুভেচ্ছা জানালেও আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন হয়েছে। বিসর্জন কিংবা দশমী নিয়ে অভিনেত্রীকে এখনো (প্রতিবেদন লেখার সময় অব্দি) কোনো বার্তা দিতে দেখা যায়নি।


ট্যাগ
চট্টগ্রামের আলোচিত ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি কালো শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী
মন্তব্য করুন
Front line Bangladesh
অনলাইন সংস্করণ • 21 Oct, 2026 • 04:34 PM
বিজ্ঞাপন (Compact)