বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
নতুন সদস্যরা হলেন—অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি আশা প্রকাশ করে, উল্লিখিত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন ।
প্রসঙ্গত, অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বর্তমানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন । অন্যদিকে, মো. আমান উল্লাহ আমান ও ডা. ফরহাদ হালিম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে রয়েছেন । মো. ইসমাইল জবিউল্লাহ সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ।
বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।