রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুই সিনিয়র সদস্য।
তাদের তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১২ আগস্ট) দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।