বিনোদন ডেস্ক

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে তুলনা পেলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শরতের স্নিগ্ধতা মাখা এই ফুলের খোঁজে বের হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাতেই প্রিয় অভিনেত্রীকে নিয়ে মিষ্টি মন্তব্যে মেতে ওঠেন অনুরাগীরা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। ছোট্ট এই বাক্যের সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন তিনি। শরতের চেনা ফুলকে ঘিরে অভিনেত্রীর এমন ভালো লাগার প্রকাশ নজর কেড়েছে ভক্তদের।

তবে পোস্টে শিউলি ফুলের খোঁজের চেয়ে বেশি আলোচনায় এসেছে পরীমনিকে নিয়ে ভক্তদের মন্তব্য। অনেকেই প্রিয় অভিনেত্রীকে শিউলি ফুলের সঙ্গে তুলনা করেছেন।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কী দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক অনুরাগীর মন্তব্য, ‘ফুল ফুলকে খুঁজে।’

শিউলি ফুলের প্রতি ভালো লাগা থেকে করা পরীমনির ছোট্ট এই পোস্ট ভক্তদের ভালোবাসায় পেয়েছে অন্যরকম রূপ। শরতের ফুলের সৌন্দর্য আর প্রিয় তারকার প্রতি অনুরাগ মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে এক মিষ্টি আবহ।