বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুয়েকটি অঘটনের কারণে পুরো আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন আয়োজিত এ সম্মেলনে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ও আলেম সমাজ নিয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, বিচ্ছিন্ন কোনো ঘটনার দায় পুরো একটি সম্প্রদায় বা শিক্ষাব্যবস্থার ওপর চাপানো উচিত নয়।