বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদ ভবনে গেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার পর তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। এ সময় তাকে হাতে পদত্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায়। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, সংসদ সদস্য পদের পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মিষ্টিকে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং একই সঙ্গে বিএনপি থেকেও পদত্যাগ করবেন।