ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা  জানান, মরদেহ সাতক্ষীরায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে পরিবারকে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে।

পরিবারের অভিযোগ, মরিয়মের মৃত্যুর পর এমন আর্থিক সংকটের মধ্যেও এমপি পরিবারের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেননি।

এর আগে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।