ডেস্ক রিপোর্ট:
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-১০৩’ ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সফরে চিফ হুইপের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও পুত্র। সংসদ সচিবালয় জানিয়েছে, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সফর।

মালয়েশিয়ায় অবস্থান শেষে আগামী ২৫ সেপ্টেম্বর চিফ হুইপ নূরুল ইসলাম মনি ঢাকায় ফেরার কথা রয়েছে।