মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে আয়োজিত ইসলামিক ক্যালিওগ্রাফি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রদর্শনী ঘুরে দেখে বিভিন্ন শিল্পকর্মের প্রশংসা করে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী বলেন, ইসলামি শিল্প ও ক্যালিওগ্রাফি চর্চা তরুণ প্রজন্মকে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত ও আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সুকুমার শিল্পকলার বিকাশ সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক হবে।
তিনি আরও বলেন, ক্যালিওগ্রাফি চর্চার মাধ্যমে ধর্মীয় ভাবধারা ও নান্দনিকতার একটি সুন্দর সমন্বয় ঘটছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সৃজনশীল ও নৈতিক চর্চায় সম্পৃক্ত করতে ইসলামিক ক্যালিওগ্রাফির ভূমিকা আরও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ক্যালিওগ্রাফার শিল্পী সাইফুল্লাহ সাফা এবং ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের আহ্বায়ক ও ক্যালিওগ্রাফার শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন ও মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের লেখক, গবেষক এবং তরুণ চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তারা দেশীয় ক্যালিওগ্রাফি শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ শিল্পের সঙ্গে যুক্ত তরুণ ক্যালিওগ্রাফারদের সরকারি ও বেসরকারিভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।