ফ্রন্টলাইন বাংলাদেশ | নিজস্ব প্রতিবেদক
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়। সেখানে অবস্থান করে তিনি মাজার জিয়ারত করেন।
জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন রাষ্ট্রপতি। পরে তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।
এর আগে সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।
পরে দুপুরের দিকে সার্কিট হাউস থেকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। মাজারে পৌঁছে জিয়ারত শেষে পরবর্তী কর্মসূচির উদ্দেশে যাত্রা করেন।
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করেছে, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতিরিক্ত উপস্থিতি দেখা গেছে।