মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।
মামলাটি রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম মামলার রায় ঘোষণা করে বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বিদিশা সিদ্দিককে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।